Ridge Bangla

দক্ষিণ আফ্রিকায় অভিবাসনবিরোধী বিক্ষোভ, গ্রেপ্তার ৯ শতাধিক

দক্ষিণ আফ্রিকাজুড়ে অভিবাসনবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া ৯ শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটির বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত আন্দোলনের মধ্যে কয়েকটি স্থানে সহিংসতা ও লুটপাটের ঘটনা ঘটার পর এই অভিযান চালানো হয়।

দেশটির পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দেশব্যাপী মোট ১২০টি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১০৮টি শান্তিপূর্ণভাবে শেষ হলেও ১২টি কর্মসূচিতে বিশৃঙ্খলার সৃষ্টি হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপ করে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বড় একটি অংশ সহিংসতা ও লুটপাটের ঘটনায় জড়িত। এছাড়া অভিযানে কয়েকজন অবৈধ অভিবাসীকেও আটক করা হয়েছে।

গত কয়েক মাস ধরে চলা উত্তেজনা ও সহিংসতার কারণে ইতোমধ্যে হাজারো অভিবাসী দক্ষিণ আফ্রিকা ছেড়ে চলে গেছেন। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে।

This post was viewed: 1

আরো পড়ুন