Skip to main content

Ridge Bangla

দক্ষিণাঞ্চলে টানা দুদিন বৃষ্টির আভাস

আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। একই সঙ্গে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েকদিন দেশের আবহাওয়া সাময়িকভাবে শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা খুব কম। তবে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে, যা দিনের বেলায় কিছুটা উষ্ণ অনুভূতি তৈরি করবে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা দেখা দিতে পারে। বিশেষ করে খুলনা বিভাগের উপকূলীয় জেলা, বরিশাল বিভাগের প্রায় সব জেলা এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি।

This post was viewed: 39

আরো পড়ুন