Skip to main content

Ridge Bangla

তেল আছে শুধু সংসদে, দেশে নেই: জামায়াত আমির

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “তেল আছে শুধু সংসদে, দেশে নেই।” তিনি আরও দাবি করেছেন, সরকারি দলের মন্ত্রী ও সংসদ সদস্যদের বক্তব্য শোনার পর মনে হয়, দেশ তেলের ওপর ভাসছে।

শনিবার (১১ এপ্রিল) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশে ‘বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব: উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে এসব মন্তব্য করেন শফিকুর রহমান। তিনি সংসদীয় কার্যক্রমের সমালোচনা করে বলেন, “সংসদীয় গণতন্ত্রের মূল উদ্দেশ্য জনগণের স্বার্থে আইন প্রণয়ন করা, কিন্তু বাস্তবতা ভিন্ন।”

দেশের অর্থনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থার চিত্র তুলে ধরে তিনি বলেন, “বর্তমানে গোটা সমাজ গোঁজামিল এবং টপ-ড্রেসিংয়ের মাধ্যমে চলছে।” তিনি মেধাভিত্তিক সমাজ গড়ে তোলার ওপর জোর দেন এবং কৃষি খাতের বিপর্যয়ের বিষয়ে সতর্ক করেন।

জ্বালানি সংকটের কথা তুলে তিনি বলেন, “জ্বালানি মজুত আছে, কিন্তু সাইনবোর্ডে লেখা জ্বালানি নেই।” সরকারকে পরামর্শ দিয়ে শফিকুর রহমান বলেন, “ডিমান্ড ম্যানেজমেন্টে স্বচ্ছতা আনতে হবে এবং ৬০ থেকে ৯০ দিনের জ্বালানি মজুত গড়ে তুলতে হবে।”

This post was viewed: 34

আরো পড়ুন