আরএলএনজি সরবরাহ কমে যাওয়ার কারণে তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় আগামী ২৫ জুন পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আরএলএনজি সরবরাহ হ্রাস পাওয়ায় সোমবার রাত থেকে ২৫ জুন পর্যন্ত তিতাসের আওতাধীন এলাকায় সব ধরনের গ্রাহক পর্যায়ে গ্যাসের চাপ কম থাকবে।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক হলে গ্যাস সরবরাহও স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
This post was viewed: 3