নির্বাচনি প্রচারণায় বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশালে জনসভায় যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ওই দিন তিনি জেলার ঐতিহাসিক বেলস পার্ক মাঠে জনসভায় বক্তব্য দেবেন।
বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার জানিয়েছেন, দীর্ঘ ২০ বছর পর তারেক রহমান বরিশালে আসবেন- এ খবরে দক্ষিণাঞ্চলের মানুষ উৎসুক। সারাদেশে তারেক রহমানের ধারাবাহিক জনসভার কারণে সময়সূচি জটিল হওয়ায় আগেই দুইবার তারিখ বদলালেও এবার নির্ধারিত দিনেই বরিশালের জনসভা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মঞ্চ নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।
বরিশালের বেলস পার্কে তারেক রহমানের জনসভার তারিখ প্রথমে ২৬ জানুয়ারি, পরে ২৭ জানুয়ারি নির্ধারণ করা হলেও পরে তা পরিবর্তন করে ৪ ফেব্রুয়ারি করা হয়েছে। দলীয় সূত্র জানায়, তিনি হেলিকপ্টারে বরিশালে পৌঁছানোর পরিকল্পনা করেছেন।
This post was viewed: 17