Skip to main content

Ridge Bangla

ঢাকা–লাহোর ফ্লাইট চালুতে আগ্রহী পাকিস্তান

বাংলাদেশের সঙ্গে বিমান খাতে যৌথভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল সাড়ে ৩টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে মন্ত্রী আফরোজা খানম (রিতা), প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দারের মধ্যে এক বৈঠকে এই আগ্রহের কথা জানান পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার।

বৈঠকে ঢাকা–লাহোর রুটে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি আলোচনায় এসেছে। পাশাপাশি ভবিষ্যতে ফ্লাইটের সংখ্যা বাড়ানোর দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, আলোচনায় দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী, গতিশীল ও বহুমাত্রিকভাবে সম্প্রসারণের ওপর জোর দেওয়া হয়।

বিশেষ করে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়। একই সঙ্গে পর্যটন খাতের উন্নয়নে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়েও আগ্রহ প্রকাশ করা হয়।

এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী উভয়েই বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

This post was viewed: 27

আরো পড়ুন