ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ফুলটাইম ও পার্টটাইম এমবিএ প্রোগ্রামে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
ভর্তির ধাপ:
১. আবেদনকারীকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
২. ভর্তির আবেদন ফি ২,০৮০ টাকা।
ভর্তি যোগ্যতা:
১. যেকোনো ডিসিপ্লিনে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে, যেখানে ন্যূনতম সিজিপিএ ২.৫০ (৪-এর মধ্যে) অথবা দ্বিতীয় শ্রেণি থাকতে হবে।
২. এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় পৃথকভাবে জিপিএ ৫-এর মধ্যে ন্যূনতম ৩ অথবা দ্বিতীয় বিভাগ থাকতে হবে।
৩. ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেলের ক্ষেত্রে উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ২ থাকতে হবে।
৪. কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা ক্লাস গ্রহণযোগ্য নয়।
অন্যান্য তথ্য:
১. বিদেশি নাগরিক বা বিদেশি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী আবেদনকারী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ থেকে অব্যাহতি পেতে পারেন, যদি তাঁর জিআরই বা জিএমএটি স্কোর ৭৫ শতাংশ বা তার বেশি হয়। তবে তাঁদের সাক্ষাৎকারে অংশ নিতে হবে।
২. সব বিদেশি সার্টিফিকেট বা ডিগ্রির (‘ও’ ও ‘এ’ লেভেল ব্যতীত) সমতা আইবিএর সমতা কমিটি নির্ধারণ করবে। এই সমতা ছাড়া কোনো আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য হবেন না।
৩. ইউজিসি কর্তৃক অনুমোদিত নয় এমন প্রোগ্রাম থেকে ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন না।
ভর্তি পরীক্ষার সময়সূচি:
১. আবেদনের শেষ তারিখ: ২৭ নভেম্বর ২০২৫।
২. ভর্তি পরীক্ষার তারিখ: ৫ ডিসেম্বর ২০২৫।
৩. সময়: সকাল ১০টা।
৪. স্থান: ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ), ঢাকা বিশ্ববিদ্যালয়।
বিস্তারিত তথ্য ও আবেদন ফর্ম পাওয়া যাবে আইবিএর ওয়েবসাইটে।