ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে বুধবার (৬ মে) ভোর থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের লাঙ্গলবন্দ সেতু এলাকায় সমস্যার কারণে যান চলাচল ব্যাহত হলে এ পরিস্থিতি তৈরি হয়।
সরেজমিনে দেখা যায়, মহাসড়কের ঢাকামুখী অংশে প্রায় ১৩ কিলোমিটারজুড়ে যানজট ছড়িয়ে পড়ে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রী ও দূরপাল্লার বাসের যাত্রীরা।
যানজটে আটকে থাকা ট্রাকচালক মমিন মিয়া বলেন, ভোর থেকে আটকে আছি, পণ্য সময়মতো পৌঁছানো যাচ্ছে না। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিক চাপও তৈরি হচ্ছে।
স্থানীয় বাসিন্দা রনি মিয়া জানান, হঠাৎ এ যানজটে সময়মতো গন্তব্যে পৌঁছানো সম্ভব হচ্ছে না, ফলে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে।
বাসচালক সবুজ মোল্লা বলেন, দীর্ঘ সময় ধরে যানজটে আটকে থাকায় যাত্রীদের ভোগান্তি বাড়ছে এবং সময়সূচি বজায় রাখা যাচ্ছে না।
This post was viewed: 15