Ridge Bangla

ঢাকাসহ ৫টি সিটিতে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনে মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেছে। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-এ এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন-এ দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব মেয়র পদে লড়বেন।

কুমিল্লা সিটি করপোরেশন-এ জাতীয় যুবশক্তি-র আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, সিলেট সিটি করপোরেশন-এ এনসিপির সিলেট মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজাল এবং রাজশাহী সিটি করপোরেশন-এ দলের রাজশাহী মহানগরের আহ্বায়ক মো. মোবাশ্বের আলী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, “সরকার বিভিন্ন সিটিতে প্রশাসক নিয়োগ দিয়ে প্রশাসনকে দলীয়করণ করছে। নির্বাচনে প্রশাসকদের কেউ প্রার্থী হতে পারবে না এবং কোনো দলীয় প্রতীকে নির্বাচন করা যাবে না।”

তিনি আরও দাবি করেন, আগামী ছয় মাসের মধ্যে সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে হবে।

This post was viewed: 12

আরো পড়ুন