Ridge Bangla

ঢাকায় ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টি, অতিভারী বর্ষণ হিসেবে রেকর্ড

রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের নিয়ম অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি অতিভারী বর্ষণ হিসেবে বিবেচিত হয়।

রোববার (১২ জুলাই) সকাল থেকেও ঢাকার আকাশ মেঘলা রয়েছে। আগামী কয়েক ঘণ্টায় রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৬টায় ঢাকার বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ। একই সময়ে তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে সূর্যাস্ত হবে। আগামীকাল ভোর ৫টা ১৯ মিনিটে সূর্যোদয় হবে।

আবহাওয়া অধিদপ্তরের নিয়ম অনুযায়ী, কোনো এলাকায় ২৪ ঘণ্টায় ১-১০ মিলিমিটার বৃষ্টিপাত হলে তা হালকা হিসেবে গণ্য করা হয়। ১১-১২ মিলিমিটার বৃষ্টি মাঝারি, ২৩-৪৩ মিলিমিটার মাঝারি ধরনের ভারী এবং ৪৪-৮৮ মিলিমিটার বৃষ্টিপাতকে ভারী বর্ষণ বলা হয়। আর ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত অতিভারী বর্ষণ হিসেবে বিবেচিত হয়।

This post was viewed: 1

আরো পড়ুন