Ridge Bangla

ডিএমপির নতুন মুখপাত্র হলেন এনএম নাসিরুদ্দিন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার এনএম নাসিরুদ্দিনকে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (২৮ মার্চ) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার এক অফিস আদেশে নাসিরুদ্দিনকে পরিবহণ বিভাগ থেকে বদলি করে গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব দেন।

একই আদেশে ডিএমপির উপকমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়াকে পরিবহণ বিভাগের উপকমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

পাশাপাশি, পি অ্যান্ড আর বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. ওয়াহিউল ইসলামকে বদলি করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগে নিয়োগ দেওয়া হয়েছে।

This post was viewed: 24

আরো পড়ুন