Ridge Bangla

ডিএমপিতে প্রশাসনিক রদবদল, বিভিন্ন বিভাগে ৮ সহকারী পুলিশ কমিশনারের পদায়ন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন বিভাগ জোনে কর্মরত আটজন সহকারী পুলিশ কমিশনারকে (এসি) নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর প্রশাসন) মো. আমীর খসরু স্বাক্ষরিত এক অফিস আদেশে সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

আদেশ অনুযায়ী, ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে কর্মরত সহকারী পুলিশ কমিশনার আরিফুল ইসলাম সরকারকে ট্রাফিক-মতিঝিল বিভাগের রামপুরা জোনে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে কর্মরত সহকারী পুলিশ কমিশনার ইমরানুল ইসলামকে মতিঝিল বিভাগের সবুজবাগ জোনে পদায়ন করা হয়েছে।

প্রসিকিউশন বিভাগে কর্মরত সহকারী পুলিশ কমিশনার হাসান রাশেদ পরাগকে উত্তরা বিভাগের পেট্রোল-উত্তরা পশ্চিমে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে লজিস্টিকস বিভাগের ইকুইপমেন্ট শাখায় কর্মরত সহকারী পুলিশ কমিশনার মো. সাইদুর রহমান শেখকে তেজগাঁও বিভাগের তেজগাঁও শিল্পাঞ্চল জোনে পদায়ন করা হয়েছে।

এছাড়া ট্রাফিক-মতিঝিল বিভাগের ট্রাফিক-সবুজবাগ জোনে দায়িত্বরত সহকারী পুলিশ কমিশনার তৌফিক আহমেদকে মতিঝিল বিভাগের খিলগাঁও জোনে বদলি করা হয়েছে। গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ (উত্তর)-কর্মরত সহকারী পুলিশ কমিশনার জান্নাতুল ফেরদৌসকে ট্রাফিক-মতিঝিল বিভাগের ট্রাফিক-সবুজবাগ জোনের দায়িত্ব দেওয়া হয়েছে।

পিওএম-পূর্ব বিভাগে কর্মরত সহকারী পুলিশ কমিশনার শুভ্র দেবকে ট্রাফিক-রমনা বিভাগের ট্রাফিক-ধানমন্ডি জোনে পদায়ন করা হয়েছে। এছাড়া ট্রাফিক-মতিঝিল বিভাগের ট্রাফিক-রামপুরা জোনে দায়িত্ব পালনরত সহকারী পুলিশ কমিশনার কে এম নছরুত হাসানকে ট্রাফিক-ওয়ারী বিভাগের ট্রাফিক-ডেমরা জোনে বদলি করা হয়েছে।

ডিএমপির আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা আদেশ অবিলম্বে কার্যকর হবে।

This post was viewed: 13

আরো পড়ুন