Ridge Bangla

ডিএমপিতে ঊর্ধ্বতন ৬ কর্মকর্তার রদবদল করা হয়েছে

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন পদে গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত দুটি আদেশে উপপুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ছয়জন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়।

প্রথম আদেশে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার মো. তারেক জুবায়ের এলএলএমকে ক্রাইম বিভাগের উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের উপপুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান পিপিএমকে প্রসিকিউশন বিভাগে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ক্রাইম বিভাগের উপপুলিশ কমিশনার মো. মনিরুল ইসলামকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

দ্বিতীয় আদেশে সহকারী পুলিশ কমিশনারদের পদায়ন করা হয়েছে। গোয়েন্দা-রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. শামীম হোসেনকে ওয়ারী বিভাগের ডেমরা জোনের দায়িত্ব দেওয়া হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার সাগর সরকারকে ট্রাফিক-বাড্ডা জোনে দায়িত্বভার দেওয়া হয়েছে। এছাড়া ওয়ারী বিভাগের ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. নাসিম উদ্দিনকে ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে।

ডিএমপির এই রদবদল বিশ্লেষকরা বলছেন, নিরাপত্তা ও প্রশাসনিক কার্যক্রমে আরও স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ওপর নজরদারি ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে পুলিশি কার্যক্রম আরও গতিশীল করার আশা প্রকাশ করা হয়েছে।

This post was viewed: 52

আরো পড়ুন