বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নবনির্বাচিত সংসদ সদস্যরা ডিউটি ফ্রি গাড়ি কিংবা সরকারিভাবে কোনো প্লট গ্রহণ করবেন না- এমন নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের সংসদীয় দলের প্রথম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দলের কোনো সংসদ সদস্য আমদানিকৃত ডিউটি ফ্রি গাড়ির সুবিধা গ্রহণ করবেন না। পাশাপাশি সরকারি বরাদ্দের আওতায় কোনো আবাসিক বা বাণিজ্যিক প্লটও গ্রহণ করা হবে না।
দলীয় সূত্রে জানা গেছে, জনপ্রতিনিধিদের দায়িত্বশীলতা ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত বিশেষ সুযোগ-সুবিধা থেকে বিরত থাকার মাধ্যমে জনগণের আস্থা অর্জন এবং ব্যয়সংকোচনের বার্তা দিতেই এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
This post was viewed: 35