Skip to main content

Ridge Bangla

ট্রাম্পকে ইরানি দূতাবাসের বার্তা: ‘মানুষকে হত্যা করা যায়, আদর্শকে নয়’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আর্মেনিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দূতাবাস লিখেছে, ‘মানুষকে হত্যা করা যায়, আদর্শকে নয়।’

এর আগে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, আয়াতুল্লাহ আলী খামেনির কয়েকদিনব্যাপী জানাজা ও শেষ বিদায়ের আয়োজন চলাকালে তিনি চাইলে সেখানে উপস্থিত সবাইকে হত্যা করতে পারতেন। তবে আলোচনার সুযোগ নষ্ট হয়ে যাবে মনে করেই তিনি তা করেননি।

একই সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, তার ধারণা ছিল ইরানের জনগণ খামেনিকে ঘৃণা করে।

এর প্রতিক্রিয়ায় আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে অবস্থিত ইরানি দূতাবাস এক্সে লিখেছে, ‘মানুষকে হত্যা করা যায়, কিন্তু আদর্শকে নয়। আপনি আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করেছেন, কিন্তু বাস্তবে আপনি এমন একটি সুগন্ধির বোতল ভেঙেছেন, যার সুবাস সর্বত্র ছড়িয়ে পড়েছে। এসব বিষয় আপনি বুঝবেন না, কারণ আপনার নেই সভ্যতা, নেই ইতিহাস, নেই সম্মান।’

উল্লেখ্য, ইরানের প্রয়াত ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনিকে বিদায় জানাতে ৩-৯ জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় কর্মসূচি পালন করছে ইরান। এতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি ইরান সরকারের প্রতিনিধি এবং দেশটির সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নিচ্ছেন।

This post was viewed: 19

আরো পড়ুন