Skip to main content

Ridge Bangla

টানা ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকছে সিএনজি স্টেশন

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন টানা ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পেট্রোবাংলার চেয়ারম্যানকে চিঠি দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগের সাত দিন এবং পরের পাঁচ দিন, অর্থাৎ ২১ মে থেকে ২ জুন পর্যন্ত সিএনজি স্টেশনগুলো সার্বক্ষণিক চালু থাকবে।

মূলত সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রেখে যাত্রীদের ভোগান্তি কমানোই এ সিদ্ধান্তের মূল লক্ষ্য।

This post was viewed: 23

আরো পড়ুন