Skip to main content

Ridge Bangla

টাঙ্গাইলে ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় টাঙ্গাইলে ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশে সোনালু, জারুল ও নিম গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির সূচনা করা হয়।

উদ্বোধন করেন টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন। এ সময় সড়ক ও জনপথ অধিদপ্তরের টাঙ্গাইল সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমেরী খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমেরী খান জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী পরিকল্পিতভাবে মহাসড়ক ও সড়কের পাশে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর মাধ্যমে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, অন্যদিকে সড়কের সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং যাত্রীদের জন্য আরামদায়ক পরিবেশ তৈরি হবে।

তিনি আরও জানান, উদ্বোধনী দিনে টাঙ্গাইল সড়ক বিভাগের উদ্যোগে পাঁচ শতাধিক গাছের চারা রোপণ করা হচ্ছে। পর্যায়ক্রমে এই কর্মসূচি বিস্তৃত করা হবে।

This post was viewed: 53

আরো পড়ুন