জ্বালানি সংকট মোকাবিলায় সারা দেশে সন্ধ্যা ৬টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত বহাল রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
শনিবার (৪ এপ্রিল) রাজধানীর বিদ্যুৎ ভবনে দোকান ও শপিংমল ব্যবসায়ী মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে চাপ সৃষ্টি হয়েছে। এ অবস্থায় বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে নেওয়া সিদ্ধান্ত আপাতত পরিবর্তনের সুযোগ নেই।
তিনি ব্যবসায়ীদের জাতীয় স্বার্থে সরকারের এই সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানান। পাশাপাশি জ্বালানি ব্যবস্থাপনায় স্থিতিশীলতা ফেরাতে সবার সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন।
This post was viewed: 31