Skip to main content

Ridge Bangla

জুলাই সনদ ও গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী

জুলাই সনদের সঙ্গে গণভোট বাতিলের কোনো সম্পর্ক নেই বলে স্পষ্ট মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। শনিবার (৪ এপ্রিল) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে খালখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, জুলাই সনদ একটি স্বতন্ত্র ও কার্যকর দলিল, যা বাস্তবায়নের ক্ষমতা বর্তমান সংসদের রয়েছে। সনদে কীভাবে তা কার্যকর হবে, সে বিষয়ও নির্ধারিত রয়েছে। তাই গণভোট বাতিল হলে জুলাই সনদ বাতিল হবে- এমন ধারণা সম্পূর্ণ ভ্রান্ত ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপি জুলাই সনদকে রাজনৈতিক ও আদর্শিকভাবে ধারণ করে এবং এটি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তার ভাষায়, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে এই সনদ রচিত হয়েছে, যা জনগণের মুক্তির প্রতীক।

মন্ত্রী জানান, সংবিধান সংশোধনের মাধ্যমেই জুলাই সনদের বাস্তবায়ন সম্ভব। এ বিষয়ে সনদে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। তিনি বলেন, ১৯৭২ সালের সংবিধানও জুলাই সনদের অংশ হিসেবে বিবেচিত এবং এটি সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে।

This post was viewed: 26

আরো পড়ুন