Skip to main content

Ridge Bangla

জুনের প্রথম ১৩ দিনে দেশে এলো ১৩৬ কোটি ডলারের বেশি প্রবাসী আয়

চলতি জুন মাসের প্রথম ১৩ দিনে দেশে ১৩৬ কোটি ২২ লাখ ৩০ হাজার মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। এ সময়ে প্রতিদিন গড়ে ১০ কোটি ৪৮ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, মোট প্রবাসী আয়ের মধ্যে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সর্বোচ্চ ৮২ কোটি ৫৩ লাখ ডলার। এছাড়া রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে ২৯ কোটি ৯৭ লাখ ৯০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২৩ কোটি ৩৫ লাখ ১০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৬ লাখ ৪০ হাজার ডলার।

গত মে মাসে দেশে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলারের প্রবাসী আয় আসে, যা দেশের ইতিহাসে একক মাস হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগের ২ মাস এপ্রিল ও মার্চে প্রবাসী আয় ছিল যথাক্রমে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার এবং ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার। মার্চে অর্জিত এই আয় এখন পর্যন্ত দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

This post was viewed: 21

আরো পড়ুন