Skip to main content

Ridge Bangla

জাহ্নবী কাপুর ২০২৫ সালে অভিনয় থেকে বিরতি নেবেন

বলিউডের তরুণ প্রজন্মের অন্যতম জনপ্রিয় তারকা জাহ্নবী কাপুর এবার টানা কাজের ব্যস্ততা থেকে বিরতি নেবেন। ২০১৮ সালে অভিষেকের পর থেকে প্রায় ১৩টি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। তার অভিনয়জীবন ছিল ওঠানামা পূর্ণ। ‘গুঞ্জন সাক্সেনা’, ‘রুহি’, ‘গুডলাক জেরি’ ও ‘মিলি’-তে প্রশংসা পেয়েছেন, তবে সাম্প্রতিক ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’, ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’, ‘উলঝ’ ও ‘পরম সুন্দরী’ বক্স অফিসে প্রত্যাশা অনুযায়ী সাফল্য অর্জন করতে পারেনি।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, জাহ্নবী ২০২৫ সালে নতুন কোনো প্রজেক্টে সই করবেন না। বরং মনোযোগ দেবেন রামচরণের সঙ্গে তার আসন্ন তেলেগু ছবি ‘পেড্ডি’-এর শুটিং শেষ করার দিকে।

বিরতি নেওয়ার পরও তার বাজারমূল্য কমেনি; বরং বৃদ্ধি পেয়েছে। জানা গেছে, ‘পেড্ডি’-র জন্য তিনি পারিশ্রমিক নিচ্ছেন প্রায় ৬ কোটি রুপি, যেখানে তেলেগু অভিষেক ‘দেওয়ারা পার্ট ওয়ান’-এর জন্য নিয়েছিলেন ৫ কোটি রুপি। এছাড়া আল্লু অর্জুন ও পরিচালক অ্যাটলির পরবর্তী ছবির জন্যও তাকে প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে পারিশ্রমিক হিসেবে তিনি দাবি করেছেন ৭ কোটি রুপি।

বিশ্লেষকরা মনে করছেন, এই কৌশলগত বিরতি জাহ্নবীকে ইন্ডাস্ট্রির চাপ থেকে কিছুটা দূরে গিয়ে নিজের পরিকল্পনা পুনর্বিবেচনার সুযোগ দেবে। তিনি সম্ভাব্যভাবে ২০২৬ সালে আরও শক্তিশালী ও পরিণত হয়ে পর্দায় ফিরবেন। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, বিরতির পর তার পারিশ্রমিক আরও বৃদ্ধি পাবে কি না।

This post was viewed: 76

আরো পড়ুন