Ridge Bangla

জামিন পেলেন এনসিপি নেতা তারেক রেজা

ঝিনাইদহে ছাত্রদলের করা মামলায় গ্রেপ্তার এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা জামিন পেয়েছেন। সোমবার সকালে ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন।

সকাল ১০টার দিকে আসামিপক্ষের আইনজীবীরা আদালতে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তারেক রেজার জামিন আবেদন গ্রহণ করেন। পরে তিনি ঝিনাইদহ জেলা কারাগার থেকে মুক্তি পান।

তবে একই মামলায় গ্রেপ্তার যুবশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমান খানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। ফলে তিনি কারাগারেই থাকছেন।

এর আগে রোববার সন্ধ্যায় তারেক রেজা ও অয়ন রহমানকে ঝিনাইদহের আদালতে হাজির করে সদর থানা পুলিশ। শুনানিতে বাদী ও বিবাদী পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

This post was viewed: 12

আরো পড়ুন