Ridge Bangla

জামালপুরের পশুর হাটে মহিষের আক্রমণে দুজনের মৃত্যু

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় কোরবানির পশুর হাটে মহিষের আক্রমণে আহত দুজনের মৃত্যু হয়েছে। রোববার (২৪ মে) বিকেলে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী পশুর হাটে এ ঘটনা ঘটে। দেওয়ানগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন ঘটনাটি নিশ্চিত করে বলেছেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

নিহতরা হলেন সানন্দবাড়ী এলাকার চর মাদার গ্রামের মজিবুর রহমান (৫৫) এবং কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার রুহুল আমিন (৫৮)। আহত হওয়ার পর রুহুল আমিন রোববার রাতে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং মজিবুর রহমান সোমবার রাতে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জানা গেছে, বিক্রির জন্য কয়েকটি মহিষ ওই হাটে আনা হয়েছিল। এর মধ্যে একটি মহিষ হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মহিষটি খেপে গিয়ে হাটজুড়ে উপস্থিত লোকজনকে আক্রমণ করে। এতে হাটে আতঙ্ক ছড়িয়ে পড়লে মানুষজন ছোটাছুটি শুরু করে।

সে সময় মহিষটির গুঁতায় অন্তত ছয়জন আহত হন, যার মধ্যে দুজন মারা যান।

This post was viewed: 3

আরো পড়ুন