বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের অতিরিক্ত সচিব কানিজ মওলা। সরকার তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করেছে।
সোমবার (১৪ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন উপসচিব মোহাম্মদ রফিকুল হক।
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
This post was viewed: 48