Ridge Bangla

জলঢাকায় অটোভ্যান চালক খুন

নীলফামারীর জলঢাকা উপজেলায় অটোভ্যান চালককে হত্যা করে যান ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলার কাঠালী ইউনিয়নের মাঝাপাড়া এলাকায় একটি সেচ ক্যানেলের পাশের ধানক্ষেত থেকে ১৭ বছর বয়সী মমিনুর ইসলামের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মমিনুর স্থানীয় বগুলাগাড়ী ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পড়াশোনার পাশাপাশি বাবার অটোভ্যান চালিয়ে পরিবারের সহায়তা করতেন। পুলিশ জানায়, শুক্রবার বিকেলে তিনি ভ্যান নিয়ে বের হওয়ার পর আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।

পরদিন সকালে স্থানীয়রা জমির পাশ দিয়ে যাওয়ার সময় ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল আলম জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যাত্রী সেজে ওঠা দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে অটোভ্যানটি নিয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

This post was viewed: 19

আরো পড়ুন