Skip to main content

Ridge Bangla

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শেফালি জারিওয়ালা মারা গেছেন

বলিউডে শোকের ছায়া নেমে এসেছে, মাত্র ৪২ বছর বয়সে হৃদয়বিদারকভাবে প্রয়াত হয়েছেন বলিউডের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী, ‘কাঁটা লাগা গার্ল’ হিসেবে খ্যাত শেফালি জারিওয়ালা।

ভারতীয় গণমাধ্যম পিংকভিলা জানিয়েছে, হঠাৎ অসুস্থতা অনুভব করলে স্বামী পরাগ ত্যাগী দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা হাসপাতালে পৌঁছানোর পরই শেফালিকে মৃত ঘোষণা করেন।

১৯৮২ সালের ১৫ ডিসেম্বর গুজরাটের আহমেদাবাদে জন্মগ্রহণ করেন শেফালি। ছোটবেলা কাটে আহমেদাবাদেই। এরপর ইঞ্জিনিয়ারিংয়ের পড়ালেখার জন্য মুম্বাইয়ে যান। কিন্তু মাত্র ১৯ বছর বয়সেই বদলে যায় তার জীবন। কাঁটা লাগা মিউজিক ভিডিওতে অভিনয়ের মধ্য দিয়ে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। গানটির ব্যাপক সাফল্যের পর বলিউডে পরিচিতি পান ‘কাঁটা লাগা গার্ল’ নামে।

শেফালি কাজ করেছেন একাধিক রিয়েলিটি শো-তেও—বুগি উগি, নাচ বালিয়ে ৫, নাচ বালিয়ে ৭, এবং বিগ বস ১৩-তে অংশ নিয়ে নতুন করে আলোচনায় আসেন তিনি। অভিনয় করেছেন মুঝসে শাদি করোগি (২০০৪) এবং দক্ষিণী ছবি হুডুগারু (২০১১)-তে। সাম্প্রতিক সময়েও তিনি কিছু ওয়েব সিরিজে অভিনয় করছিলেন। শয়তানি রাশমেন নামের একটি শোতেও তাকে দেখা গেছে।

ব্যক্তিগত জীবনে শেফালির প্রথম বিয়ে হয়েছিল সঙ্গীত পরিচালক হরমীত সিংয়ের সঙ্গে। তবে ২০০৯ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর ২০১৪ সালে তিনি বিয়ে করেন অভিনেতা পরাগ ত্যাগীকে। এই দম্পতি মুম্বাইয়ে বসবাস করছিলেন।

শেফালির মৃত্যুতে বলিউডে নেমে এসেছে গভীর শোক। সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মী ও ভক্তরা তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছেন।

This post was viewed: 204

আরো পড়ুন