Ridge Bangla

জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য সমন্বিত প্রশিক্ষণকেন্দ্র নির্মাণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর জন্য একটি সমন্বিত প্রশিক্ষণকেন্দ্র বা হাব নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (২৬ মে) পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, যৌথ অভিযানে এলাকাটি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের পাশাপাশি বিভিন্ন দাগি আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মন্ত্রী বলেন, গত ১৭ বছর ধরে জঙ্গল সলিমপুর এমন অবস্থায় ছিল, যেখানে আইনের শাসন অনুপস্থিত ছিল। সে সময় এটি রাষ্ট্রের ভেতরে আরেকটি রাষ্ট্র হয়ে উঠেছিল।

পরিকল্পনা অনুযায়ী, সেখানে পুলিশ ও র‍্যাবের অ্যাকাডেমি, স্পোর্টস কমপ্লেক্স, বিজিবি এবং এপিবিএনসহ বিভিন্ন বাহিনীর জন্য প্রশিক্ষণ সুবিধা গড়ে তোলা হবে। পাশাপাশি সেখানে চট্টগ্রাম কারাগার স্থানান্তরের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভবিষ্যতে এই এলাকায় সন্ত্রাসী কার্যক্রমের কোনো সুযোগ রাখা হবে না। বরং কঠোর নজরদারির আওতায় আনা হবে।

This post was viewed: 9

আরো পড়ুন