Ridge Bangla

চুক্তি করতেই হবে, নাহলে ইরানের জন্য ভয়াবহ সময় অপেক্ষা করছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, দ্রুত কোনো শান্তিচুক্তি না হলে দেশটির জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে। ফরাসি গণমাধ্যম বিএফএমটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।

ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের জন্য একটি সমঝোতায় পৌঁছানোই সবচেয়ে ভালো হবে। তার ভাষ্য, চুক্তি না হলে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠবে। তবে তিনি চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে ওয়াশিংটনের পাশাপাশি ইরানেরও নিজস্ব স্বার্থ রয়েছে বলে উল্লেখ করেন।

এদিকে ইরান নতুন করে আলোচনার বার্তা পাওয়ার কথা স্বীকার করলেও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে গভীর অবিশ্বাস প্রকাশ করেছে। দুই দেশের চলমান উত্তেজনার মধ্যে মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, অচলাবস্থা কাটাতে ট্রাম্প প্রশাসন বড় ধরনের সামরিক অভিযানের বিকল্পও বিবেচনায় রাখছে।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যেই সম্ভাব্য সামরিক পদক্ষেপের রূপরেখা প্রস্তুত করেছেন ট্রাম্পের শীর্ষ উপদেষ্টারা। প্রয়োজনে আরও বড় পরিসরে হামলার সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে ওই প্রতিবেদনে।

উল্লেখ্য, এর আগেও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চলাকালে দেশটির ওপর দুইবার সামরিক হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র।

This post was viewed: 2

আরো পড়ুন