Ridge Bangla

চুক্তিভিত্তিক নিয়োগে থাকা ৯ সচিবের মেয়াদ বাতিল

সরকার চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করা ৯ সচিবের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে। এর আগে তিন সচিবকে তাদের নিজ নিজ দফতর থেকে সরিয়ে দেওয়ার পর এবার নতুন এই সিদ্ধান্ত এলো। সোমবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

চুক্তি বাতিল হওয়া সচিবদের মধ্যে রয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য মোখলেস উর রহমান, এস এম আকমল হোসেন ও কাইয়ুম আরা বেগম। এছাড়া বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক শরীফা খান, স্বাস্থ্যসেবা বিভাগের মো. সাইদুর রহমান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের শীষ হায়দার চৌধুরীর চুক্তিও বাতিল করা হয়েছে।

এ তালিকায় আরও রয়েছেন জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (সিনিয়র সচিব) সিদ্দিক জোবায়ের, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মমতাজ আহমেদ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্র অনুযায়ী তাদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

This post was viewed: 10

আরো পড়ুন