Ridge Bangla

চিত্রা হরিণ জবাইয়ের ঘটনায় তিনজনকে শনাক্ত বনবিভাগের

একটি চিত্রাহরিণকে নৃশংসভাবে জবাই করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় দেশব্যাপী সমালোচনার ঝড় উঠেছে। গত শনিবার চট্টগ্রামের মিরসরাইয়ের ইছাখালি ইউনিয়নের মুহুরী প্রজেক্ট সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটলেও গতকাল বুধবার (১৫ এপ্রিল) ভাইরাল হওয়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে।

ভাইরাল হওয়া মাত্র ৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, একটি ছোট জলাশয়ের পাড়ে চিত্রাহরিণটিকে মাটিতে চেপে ধরে রাখা হয়েছে। একজন ব্যক্তি পা ধরে আছেন এবং অন্যজন ধারালো অস্ত্র দিয়ে হরিণটির গলায় আঘাত করছেন। ভিডিও করতে বাধা দিলে চিত্রধারণকারীর সঙ্গে অভিযুক্তদের উত্তপ্ত বাক্যবিনিময় হতে দেখা যায়।

ঘটনাটি জানাজানি হওয়ার পর মিরসরাই উপকূলীয় বনবিভাগ তদন্তে নামে। রেঞ্জ কর্মকর্তা শাহেনশাহ নাওশাদ গণমাধ্যমকে জানান, ভিডিওটি বিশ্লেষণ করে তারা তিনজনকে শনাক্ত করতে সক্ষম হয়েছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, অভিযুক্তরা ওই এলাকার একটি খামারের শ্রমিক হিসেবে কর্মরত।

This post was viewed: 9

আরো পড়ুন