Skip to main content

Ridge Bangla

চারটি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

রংপুর, রাজবাড়ী, পাবনা ও ঠাকুরগাঁও জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির পরিচালক আফরোজা পারভীনকে রাজবাড়ীর জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হককে ঠাকুরগাঁও এবং উপসচিব আমিনুল ইসলামকে পাবনার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর সচিব (উপসচিব) মোহাম্মদ রুহুল আমিনকে রংপুর জেলার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

This post was viewed: 54

আরো পড়ুন