Ridge Bangla

চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় যৌথ অভিযানে একটি গোডাউন থেকে ১৫ লাখ মিটার নিষিদ্ধ কারেন্টজাল ও ১০০টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। পরে রাতেই জব্দ করা সব জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

বুধবার সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, মঙ্গলবার বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা প্রশাসন, কোস্টগার্ড ও উপজেলা মৎস্য অফিসের যৌথ দল পুরান বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি। তিনি গোডাউনের দায়িত্বে থাকা ১ জনকে ৩ হাজার টাকা জরিমানা করেন।

মির্জা ওমর ফারুক জানান, অভিযানে উদ্ধার হওয়া ১৫ লাখ মিটার নতুন নিষিদ্ধ কারেন্টজাল এবং ১০০টি চায়না দুয়ারি জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা। পরে এসব জাল কোস্টগার্ডের চাঁদপুর স্টেশনে নিয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা এবং কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল সদস্যরা অংশ নেন।

This post was viewed: 3

আরো পড়ুন