Skip to main content

Ridge Bangla

চট্টগ্রামে বিএনপি ও এনসিপির মুখোমুখি অবস্থান, প্রেসক্লাব এলাকায় উত্তেজনা

চট্টগ্রাম নগরের জামালখান প্রেসক্লাব এলাকায় বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেওয়ায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টার দিকে প্রেসক্লাবের সামনে দুই দলের নেতাকর্মীরা অবস্থান নেন। এরপর সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এর আগে হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করে দলটি। সেই কর্মসূচিকে ঘিরে জামালখান প্রেসক্লাব এলাকায় এনসিপির নেতাকর্মীরা জড়ো হন।

একপর্যায়ে সেখানে বিএনপির নেতাকর্মীরাও অবস্থান নেন। এ সময় দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও উত্তেজনার সৃষ্টি হয়।

এনসিপির নেতাকর্মীদের অভিযোগ, হবিগঞ্জে তাদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে গিয়ে তারা বাধার মুখে পড়েছেন।

অন্যদিকে বিএনপির নেতাকর্মীদের দাবি, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদ ও প্রতিরোধ জানাতেই তারা সেখানে অবস্থান নিয়েছেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাদের মাঝখানে পুলিশ অবস্থান নিয়েছে।

This post was viewed: 18

আরো পড়ুন