Ridge Bangla

গ্রিস উপকূলে নৌকাডুবি, নিহত ২২ জনের মধ্যে ১০ জন সুনামগঞ্জের

লিবিয়া থেকে সাগরপথে গ্রিস যাওয়ার পথে নৌকাডুবির ঘটনায় অন্তত ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে সুনামগঞ্জ জেলার তিন উপজেলার অন্তত ১০ জন রয়েছেন বলে স্বজনরা নিশ্চিত করেছেন।

শুক্রবার (২৭ মার্চ) গ্রিস কোস্টগার্ড জানায়, দুর্ঘটনাকবলিত নৌকা থেকে ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাঁদের মধ্যে ২১ জনই বাংলাদেশি। তবে এখনও নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় সীমান্ত সংস্থা।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে দিরাই উপজেলার তারাপাশা গ্রামের নুরুজ্জামান ময়না (৩৮), সাজিদুর রহমান (৩২), শাহান এহিয়া (২৫) এবং রনারচর গ্রামের মুজিবুর রহমান (৪৫) রয়েছেন। এছাড়া দোয়ারাবাজার উপজেলার কবিরনগরের ফাহিম আহমেদ মুন্না (২০) এবং জগন্নাথপুর উপজেলার আরও পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে।

স্বজনরা জানান, জনপ্রতি প্রায় ১২ লাখ টাকার বিনিময়ে দালালের মাধ্যমে তাঁরা লিবিয়া হয়ে গ্রিস যাওয়ার চেষ্টা করেন। নিরাপদ ও বড় নৌকায় যাত্রার আশ্বাস দেওয়া হলেও শেষ পর্যন্ত তাঁদের ছোট ও ঝুঁকিপূর্ণ নৌকায় তোলা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাবার ও বিশুদ্ধ পানির সংকট এবং অতিরিক্ত ঝুঁকিপূর্ণ যাত্রার কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটে।

This post was viewed: 16

আরো পড়ুন