Ridge Bangla

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা’ পলাশের মৃত্যু

রাজধানীর রামপুরায় দুর্বৃত্তের গুলিতে আহত হওয়ার এক সপ্তাহ পর মারা গেছেন ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে পরিচিত ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্লা পলাশ।

শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে হাতিরঝিল থানা পুলিশ।

গত ১২ জুন বাংলাদেশ টেলিভিশন ভবনের উল্টো দিকে নিজ বাসার কাছে দুর্বৃত্তের গুলিতে আহত হন পলাশ। পরে তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় পলাশের স্ত্রী বাদী হয়ে হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। মামলায় একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় ইতোমধ্যে ইমাম হোসেন ও ফেরদৌস নামে ২ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার তদন্ত ও পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

This post was viewed: 3

আরো পড়ুন