জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
শনিবার রাত ১০টার দিকে তাঁকে আটক করা হয়। পরে মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।
তিনি জানান, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার মিছিলে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে জামালপুরের বকশীগঞ্জ থানায় নুর মোহাম্মদের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।
অতিরিক্ত পুলিশ কমিশনার আরও বলেন, ‘জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার মিছিলে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে জামালপুরের বকশীগঞ্জ থানায় তাঁর বিরুদ্ধে একটি মামলা রয়েছে। এ ছাড়া আমাদের কাছে আরও একটি তথ্য ছিল। সেটির যাচাই-বাছাইয়ের জন্যও তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।’
This post was viewed: 2