গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন এবং ফিলিস্তিনি ভূখণ্ডে মানবিক সহায়তা প্রবেশে চলমান নিষেধাজ্ঞার প্রতিবাদে সুইডেনের রাজধানী স্টকহোমে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই) শত শত মানুষ এই কর্মসূচিতে অংশ নেন।
আনাদেলু এজেন্সির বরাতে জানা যায়, কয়েকটি বেসরকারি সংস্থার উদ্যোগে ওডেনপ্লান স্কোয়ারে এ বিক্ষোভের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা গাজার প্রতি সংহতি জানিয়ে এবং ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন।
বিক্ষোভকারীরা সুইডিশ সরকারের প্রতি ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপ আরও বাড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে তারা দেশটির কাছে ইসরায়েলে অস্ত্র বিক্রি অবিলম্বে বন্ধ করার দাবি জানান।
আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিরা গণমাধ্যমকে বলেন, গাজায় যা ঘটছে তা কোনো সংঘাত নয়; এটি গণহত্যা ও জাতিগত নির্মূল অভিযান।
This post was viewed: 2