কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই সেতু থেকে নদীতে ঝাঁপ দেওয়ার পর শর্মিলা খাতুন নামের এক কলেজছাত্রী নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিখোঁজ শর্মিলা কুষ্টিয়া সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
শর্মিলার স্বামী জানান, মঙ্গলবার সকালে তুচ্ছ একটি বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়। পরে পরীক্ষা দিতে যাওয়ার কথা জানিয়ে বাড়ি থেকে বের হন শর্মিলা।
এরপর বিভিন্ন জায়গায় তার খোঁজ করা হয়। রাতে জানা যায়, যদুবয়রা সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়েছেন শর্মিলা।
কুমারখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, নিখোঁজ কলেজছাত্রীকে উদ্ধারের জন্য খুলনার ডুবুরি দলকে বিষয়টি জানানো হয়েছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন জানান, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
This post was viewed: 4