Ridge Bangla

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের প্রধান ভবনের চতুর্থ তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২০ মে) ভোররাতে আগুন লাগার পর হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, প্রায় এক ঘণ্টার টানা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুন লাগার পরপরই হাসপাতালের কয়েকটি ওয়ার্ড থেকে রোগীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এতে রোগী, স্বজন ও হাসপাতাল কর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে হাসপাতালের চতুর্থ তলা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। তবে সময়মতো উদ্ধার তৎপরতা শুরু হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুনের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

This post was viewed: 8

আরো পড়ুন