Skip to main content

Ridge Bangla

খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন নরেন্দ্র মোদি

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানিয়েছেন, খালেদা জিয়ার চিকিৎসার যে কোনো প্রয়োজন হলে ভারত সাহায্যের জন্য প্রস্তুত।

সোমবার (১ নভেম্বর) রাতে সোশ্যাল মিডিয়ায় পোস্টে নরেন্দ্র মোদি বলেন, “বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর পেয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের জনগণের জন্য অবদান রেখেছেন। তাঁর দ্রুত আরোগ্য লাভের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল। আমরা যেভাবে পারি, সম্ভাব্য সকল ধরনের সহায়তা প্রদানের জন্য ভারত প্রস্তুত।”

প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। গত রোববার রাতে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। বিএনপির এক নেতা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থার বর্তমানে ‘খুব ক্রিটিক্যাল’।

প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা অসুস্থতায় ভুগছেন। ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, তাঁর হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে।

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া গত ৭ জানুয়ারি লন্ডনে যান। ১১৭ দিন লন্ডনে চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন। এরপরও একাধিকবার শারীরিক জটিলতায় তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।

This post was viewed: 69

আরো পড়ুন