Skip to main content

Ridge Bangla

খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় আসছে চীন ও যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা জোরদারে চীন ও যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় আসছেন। দলের সূত্র জানায়, চীনের একটি মেডিকেল টিম মঙ্গলবার রাতেই ঢাকায় পৌঁছাবে। আর যুক্তরাজ্যের চিকিৎসক দল আগামীকাল বুধবার ঢাকায় আসবেন।

এর আগে সোমবারও বিদেশি চিকিৎসকদের একটি দল ঢাকায় এসে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করেন। হাসপাতাল ও দলের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বর্তমানে তার স্বাস্থ্য পরিস্থিতি সংকটজনক হলেও স্থিতিশীল। তিনি চিকিৎসা গ্রহণ করছেন এবং বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী তার সেবা চলছে।

গত ২৩ নভেম্বর রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসভবন ফিরোজা থেকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর থেকেই তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে বলে জানা যায়। দীর্ঘদিন ধরেই তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসের জটিল সমস্যা এবং চক্ষুজনিত অসুস্থতায় ভুগছেন। চিকিৎসায় নতুন কোনো অগ্রগতি না হওয়ায় বিদেশি বিশেষজ্ঞদের সহায়তা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে দলের একাধিক সূত্র জানিয়েছে।

This post was viewed: 78

আরো পড়ুন