ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন অনুষ্ঠানে অংশ নেবেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে অনুষ্ঠানে ভারতের পক্ষ থেকে একটি সরকারি প্রতিনিধিদল উপস্থিত থাকবে।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নয়াদিল্লি প্রধানমন্ত্রীর পরিবর্তে একটি প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এই প্রতিনিধিদলের নেতৃত্ব কে দেবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
খামেনির মৃত্যুর পর বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, কূটনীতিক এবং প্রতিনিধিদের দাফন অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে। সেই পরিপ্রেক্ষিতেই ভারতও আনুষ্ঠানিক প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে খামেনির মৃত্যুতে শোকবার্তা দেন নরেন্দ্র মোদি। তিনি ইরানের জনগণের প্রতি সমবেদনা জানিয়ে দেশটির সঙ্গে ভারতের দীর্ঘদিনের সম্পর্কের কথাও উল্লেখ করেন।
This post was viewed: 1