Ridge Bangla

খামেনির জানাজায় অংশ নেওয়া কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হবে না: ট্রাম্প

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নেওয়া ইরানি কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য আলোচনার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজন রয়েছে।

রোববার (৫ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য জানিয়েছে। একই প্রতিবেদনে বলা হয়, খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর আগামী ১১ জুলাই পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তেহরান, কোম ও মাশহাদে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার নামাজে তার ছেলে এবং বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির পরিবর্তে জ্যেষ্ঠ আলেমরা ইমামতি করবেন। এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আয়োজনে মোজতবা খামেনি বা তার অন্য কোনো ভাইকে দেখা যায়নি। খামেনি পরিবারের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোজতবা খামেনির শ্বশুর গোলাম-আলি হাদ্দাদ আদেল।

শনিবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠানে বিপুল মানুষের সমাগম ঘটে। এর আগে শুক্রবার অনুষ্ঠিত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বিভিন্ন দেশের অতিথিরা উপস্থিত থাকলেও কোনো বিশ্বনেতা সেখানে অংশ নেননি।

This post was viewed: 2

আরো পড়ুন