খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে ৩ জন নিহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ২ নম্বর চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিভিন্ন সূত্রে মধুমঙ্গল পাড়া এলাকায় গুলিবিদ্ধ হয়ে ৩ জন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ এবং নিহতদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে পানছড়ি এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সন্তু) এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (প্রসিত) গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে।
This post was viewed: 18