Ridge Bangla

খাগড়াছড়িতে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষিকার মৃত্যু

খাগড়াছড়ির সদর উপজেলার শালবন গেট এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে অর্পনা ধর (৪০) নামে এক শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুন) সন্ধ্যায় শহরে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অর্পনা ধর খাগড়াছড়ি শালবন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা ছিলেন। তিনি সদর উপজেলার শালবন এডিসি এলাকার বাসিন্দা অপু ধরের স্ত্রী।

পুলিশ জানায়, শালবনের বাসা থেকে অটোরিকশায় শহরের উদ্দেশে রওনা হলে চলন্ত অবস্থায় তার ওড়না রিকশার চাকায় জড়িয়ে যায়। এতে গলায় ফাঁস লেগে গুরুতর আহত হন তিনি। এ সময় দ্রুত উদ্ধার করে তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

This post was viewed: 4

আরো পড়ুন