Ridge Bangla

ক্ষমতায় গেলে ফারাক্কা ইস্যুতে গুরুত্ব দিবে বিএনপি: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় গেলে পদ্মা ও তিস্তা নদীর পানিবণ্টন ও ফারাক্কা ইস্যুতে সরকার গুরুত্ব দেবে। তিনি বলেন, বাংলাদেশ-ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্ক থাকবে, দাদাগিরির সুযোগ দেওয়া হবে না।

শনিবার (১৫ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, প্রতিটি দেশ তার স্বার্থ রক্ষা করে, এটি স্বাভাবিক। কিন্তু জনগণের নির্বাচিত সরকার না থাকলে বৈধ দাবি আদায় করা সম্ভব নয়। বিএনপি সরকার গঠন করলে পদ্মা ও তিস্তার ন্যায্য পানিবণ্টন নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেব।

তিনি আরও বলেন, জনগণকে সচেতন করা এবং দেশের স্বার্থ সংরক্ষণই বিএনপির অগ্রাধিকার। দেশের জাতীয় স্বার্থকে উভয়পক্ষের মধ্যে সমতার ভিত্তিতে নিশ্চিত করতে সরকার পদক্ষেপ নেবে। এরপর বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ; সবার আগে বাংলাদেশ’ শ্লোগানকে সামনে রেখে জেলা পর্যায়ের গণসমাবেশ অনুষ্ঠিত হবে। জেলা সমাবেশে মির্জা ফখরুল অংশগ্রহণ করবেন। এ কর্মসূচি বাংলাদেশের অভিন্ন নদী পদ্মার ন্যায্য পানিবণ্টন নিশ্চিত করার দাবিতে শুরু করা হয়ে প্রতিটি উপজেলায় ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হচ্ছে।

সমাবেশের সমন্বয়ক ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ। তাকে সহযোগিতা করেন বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প-বাণিজ্য বিষয়ক সহসম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম।

This post was viewed: 49

আরো পড়ুন