Ridge Bangla

কুষ্টিয়ায় ঝড়ে লন্ডভন্ড তিনটি গ্রাম, কয়েকশ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

কুষ্টিয়ার খোকসা উপজেলায় আকস্মিক ঝড়ে তিনটি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকেলে গোপকগ্রাম ইউনিয়নের সন্তোষপুর ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড এলাকায় কয়েক মিনিটের ঝড়ো বাতাসে ঘরবাড়ি, গাছপালা ও বিভিন্ন স্থাপনা লন্ডভন্ড হয়ে যায়।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, বিকেল ৩টার দিকে হঠাৎ ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় বজ্রপাত। মুহূর্তের মধ্যেই প্রবল বাতাসে গ্রামের অসংখ্য গাছ উপড়ে পড়ে এবং বহু কাঁচা-পাকা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় স্কুল, ব্যবসাপ্রতিষ্ঠান ও বিভিন্ন স্থাপনারও ব্যাপক ক্ষতি হয়। শতবর্ষী একটি বটগাছ উপড়ে পড়ে বিদ্যালয়ের প্রাচীর ভেঙে যায়।

ক্ষতিগ্রস্ত বাসিন্দারা জানান, কয়েক মিনিটের ঝড়ে তাদের স্বাভাবিক জীবন তছনছ হয়ে গেছে। দিনমজুর মধু শেখ বলেন, “কয়েক মিনিটেই সব শেষ হয়ে গেছে, বাড়িঘর ভেঙে পড়েছে।” আরেক বাসিন্দা চায়না খাতুন বলেন, “আমার সব শেষ, এখন সহায়তা ছাড়া বাঁচার উপায় নেই।”

স্থানীয় ইউপি সদস্য আব্দুল আলিম সরদার জানান, তিনটি গ্রামে কয়েকশ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

This post was viewed: 7

আরো পড়ুন