Ridge Bangla

কুমিল্লা ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ১ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে: রেল প্রতিমন্ত্রী

কুমিল্লায় লেভেল ক্রসিংয়ে ট্রেন ও বাসের সংঘর্ষে নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। রোববার (২২ মার্চ) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

এ সময় রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, “রেলওয়ের কোনো ধরনের গাফিলতি বা দায়িত্বে অবহেলা সহ্য করা হবে না।” তিনি দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার দ্রুত ও দীর্ঘমেয়াদি বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়া আহতদের চিকিৎসা বিষয়ে তিনি বলেন, “স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। যদি কোনো আহত ব্যক্তি ঢাকায় উন্নত চিকিৎসা নিতে চান, তবে সেই ব্যবস্থা করা হবে।”

রেল প্রতিমন্ত্রী আরও জানান, আহতদের উন্নত চিকিৎসার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় খোঁজ-খবর রাখছে।

এ সময় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী, খাদ্য মন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, কুমিল্লা জেলা প্রশাসক রেজা হাসান, জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা সিটি করপোরেশন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং রেল মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা।

This post was viewed: 10

আরো পড়ুন