Ridge Bangla

কালিহাতীতে ট্রেন দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৫

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের সবার বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নিজপাড়া গ্রামে। একই গ্রামের পাঁচজনের একসঙ্গে মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটি শেষে জীবিকার তাগিদে ঢাকায় ফেরার পথে তাঁরা দুর্ঘটনার শিকার হন। তাঁদের বহনকারী যাত্রীবাহী বাসটির তেল শেষ হয়ে গেলে সেটি সড়কের পাশে থেমে যায়। এ সময় বাস থেকে নেমে কয়েকজন যাত্রী পাশের রেললাইনে গিয়ে বসেন।

ঠিক তখনই ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী একটি ট্রেন দ্রুতগতিতে এসে তাঁদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন থাকায় স্বজনদের মধ্যে শোক আরও গভীর হয়েছে।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। তবে আঘাতের তীব্রতায় ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

This post was viewed: 10

আরো পড়ুন