Skip to main content

Ridge Bangla

কারিগরির ভোকেশনাল বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু ২৩ অক্টোবর

কারিগরি শিক্ষা বোর্ডের জেএস ও জেডি ভোকেশনাল বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে ২৩ অক্টোবর থেকে। অনলাইন মাধ্যমে আবেদন করা যাবে ২৮ অক্টোবর পর্যন্ত। শিক্ষার্থীরা সোনালী সেবার মাধ্যমে নির্ধারিত ফি জমা দিতে পারবে ২৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত। ফি জমা দেওয়ার ক্ষেত্রে পেমেন্ট স্লিপ প্রিন্ট করার তারিখ এবং ব্যাংকে ফি জমা দেওয়ার তারিখ একই হতে হবে।

শুক্রবার (১০ অক্টোবর) কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিবন্ধী পরীক্ষার্থীদের ক্ষেত্রে আবেদনের প্রেক্ষিতে এডমিট কার্ড পাওয়ার পর ১০ মিনিট বা ঘণ্টা হারে সময় বৃদ্ধি করে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতিপত্র এবং প্রয়োজ্য ক্ষেত্রে শ্রুতি লেখকের অনুমতিপত্র বোর্ডের ভোকেশনাল শাখা থেকে গ্রহণ করতে হবে।

প্রতিদিনের পরীক্ষা শেষে মূল উত্তরপত্র এবং Top litho অংশ ছিঁড়ে করোগেটেড বক্সে প্যাকেট করে একটি কাপড়ের মোড়কে বোর্ডে পাঠাতে হবে। একই মোড়কের মধ্যে মূল উত্তরপত্র ১০০টি করে করোগেটেড সীট দ্বারা ব্যান্ডেল করা থাকবে।

Top litho অংশ একটি কেন্দ্রে এক দিনে যত হবে, সব একই সঙ্গে ব্যান্ডেল শিরোনামপত্রসহ থাকবে। মূল উত্তরপত্রের ব্যান্ডেল এবং Top litho অংশের ব্যান্ডেল একই সঙ্গে সাদা কাপড়ের মোড়কে প্যাঁচিয়ে সিলগালা করে মোড়কের উপরে কেন্দ্র কোড ও তারিখসহ পাঠানোর ঠিকানা স্পষ্টভাবে লিখে পরীক্ষা নিয়ন্ত্রক, দূ: আ: উপ পরীক্ষা নিয়ন্ত্রক (ভোকেশনাল), বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, উপ-ডাকঘর আগারগাঁও, ঢাকা ১২১০ বরাবর পাঠাতে হবে।

This post was viewed: 58

আরো পড়ুন